Monday, February 16, 2026
বাড়িরাজ্যযৌন নির্যাতনের অভিযোগে চাকুরিচ্যুত ১০,৩২৩ -এর শিক্ষক আটক

যৌন নির্যাতনের অভিযোগে চাকুরিচ্যুত ১০,৩২৩ -এর শিক্ষক আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি :  এক নাবালকের উপর যৌন নির্যাতন করার অভিযোগে চাকুরিচ্যুত ১০,৩২৩ -এর শিক্ষক দুলাল চন্দ্র শীলকে পুলিশ আটক করতে সক্ষম হয়। খোয়াই থানায় ওসি কৃষ্ণধন সরকার জানান, গত ১৩ ফেব্রুয়ারি পক্সো ধারায় একটি মামলা দায়ের করে এক নাবালক ছেলের পিতা।

 ছেলের উপর যৌন নির্যাতন করতেন বলে অভিযোগে। দুলাল চন্দ্র শিল এক নাবালক ছেলের সঙ্গে তার পাশবিক লালসা চরিত্র করার জন্য যৌন নির্যাতন করে। পরে বিষয়টি নাবালক ছেলেটি তার পরিবারের কাছে জানায়। তারপর দুলাল চন্দ্র শীলের বিরুদ্ধে নাবালক ছেলেটির পিতা খোয়াই থানায় একটি মামলা মামলা করেন। এরপর থেকেই গা ঢাকা দেন অভিযুক্ত দুলাল চন্দ্র শীল। পরবর্তী সময় পুলিশ তাকে আটক করেন। তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে পক্সো ধারায় মামলা গ্রহণ করেছে বলে জানান খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার। এখন গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য