Saturday, February 14, 2026
বাড়িরাজ্যসরকার গণতন্ত্রের হত্যা করেছে : প্রদ্যোত

সরকার গণতন্ত্রের হত্যা করেছে : প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ফেব্রুয়ারি :  রাজ্যে পা রেখেই বিমান বন্দরে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। শনিবার বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান, সুপ্রিম কোর্টের দুই বিচারপতি নির্দেশ দিয়েছে টিটিএএডিসি নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটির নির্বাচন সম্পূর্ণ করার জন্য। এখন রাজ্য সরকার ভিলেজ কমিটির নির্বাচন অগ্রাহ্য করতে পারবে না।

 তাদের কারণেই ভিলেজ কমিটি নির্বাচন হয়নি এতদিন ধরে। তিনি আরো বলেন, ভিলেজ কমিটি নির্বাচনে পরাজয় নিশ্চিত ভেবে নির্বাচন আটকে রাখা গণতন্ত্রের জন্য হত্যা ছাড়া কিছু নয়। তিনি আরো বলেন, গত পাঁচ বছর নির্বাচন না করায় জনজাতিদের সঙ্গে অন্যায় করেছে সরকার। আরো বলেন, রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট নোটিশ দিয়ে দু-সপ্তাহের মধ্যে জানতে চেয়েছে কবে ভিলেজ কমিটি নির্বাচন হবে? শীর্ষ আদালত আরো বলেছে ভিলেজ কমিটির নির্বাচনের সঙ্গে যেন টি টি এ এ ডি সি নির্বাচন করা হয়। সুপ্রিম কোর্টের এই রায়ের জয় তিপরা মথার না, এই জয় গরিব তিপ্রাসার। কারণ গত দশ বছরে গ্রামের মানুষরা ভিলেজ কমিটির নির্বাচন দেখেনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য