Friday, February 13, 2026
বাড়িরাজ্যদমকল কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ এলাকাবাসীর

দমকল কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ এলাকাবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : ঊনকোটি জেলার গৌরনগর ব্লক অফিস সংলগ্ন এক দিন মজুরের বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়। দীর্ঘ এক ঘন্টা পর দমকল কর্মীরার ঘটনাস্থলে পৌঁছায়। তারপর স্থানীয়রা দমকল কর্মীদের ধরে বিক্ষোভ দেখায়। সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। ঘটনার বিবরণে জানা যায়, ঊনকোটি জেলার গৌরনগর ব্লক অফিস সংলগ্ন এক দিনমজুরের বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ড। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই সম্পূর্ণ বাড়ি।

এলাকার বাসিন্দা দয়াল বাউরির বসত ঘরে এইদিন অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখার পর স্থানীয়রা আগুন নিভানোর জন্য ঝাপিয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। অভিযোগ দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়ার এক ঘণ্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছেছে। তাও দমকলের ইঞ্জিনে ছিল না পর্যাপ্ত জল। ফলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় লোকজন। পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীরা পাশে থাকা একটি পুকুর থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

 ততক্ষণে দয়াল বাউরির বসত ঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র নথিপত্র সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব দয়াল বাউরি জানান বিদ্যুৎ-এর শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হলেও তারা প্রায় ১ ঘণ্টা পড়ে ঘটনাস্থলে আসে। এমনটাই অভিযোগ তুলে গাড়ির ঘিরে দমকল কর্মীদের বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এলাকার এক মহিলা ও  পুরুষ লাঠি শাটা নিয়ে দমকল কর্মীদের মারধর করতে যায়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে হয় দমকল কর্মীদের। তাদের দাবি যদি সঠিক সময় মত দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য