Thursday, February 5, 2026
বাড়িরাজ্যনিজ দপ্তরের অধিকর্তার অফিস পরিদর্শনে গেলেন মন্ত্রী

নিজ দপ্তরের অধিকর্তার অফিস পরিদর্শনে গেলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ফেব্রুয়ারি : স্কলারশিপ সহ বিভিন্ন কাজ নিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের বিরুদ্ধে প্রতিদিন একাধিক অভিযোগ করতে শুরু করেছে। এই অভিযোগগুলি সম্পর্কে অবগত হয়ে বৃহস্পতিবার আচমকা জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিস পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বৃহস্পতিবার আচমকা মন্ত্রী বিকাশ দেববর্মা জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিস পরিদর্শনে যান।

জনজাতি কল্যাণ দপ্তরের অফিস পরিদর্শনকালে মন্ত্রী কথা বলেন দপ্তরের কর্মীদের সাথে। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সময় কম। কিন্তু জনজাতি কল্যাণ দপ্তরের কাজ বেশি। তাই এইদিন দপ্তরের কর্মীদের নির্দেশ দিয়েছেন সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার জন্য। মানুষের জন্য কাজ করতে হবে। গরিব মানুষ, সাধারন মানুষের জন্য কাজ করতে হবে। দপ্তরের কর্মীদের নির্দেশ দিয়েছেন সময়ের মধ্যে অফিসে আসার জন্য এবং সময়ের কাজ সময়ে শেষ করার জন্য। বিগত সরকারের সময়ে জনজাতিদের জন্য কোন কাজ করা হয় নি। বর্তমান সরকার মানুষের জন্য কাজ করছে। মানুষের সুবিধা অসুবিধার কথা শুনে কাজ করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য