স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জানুয়ারি : রাজধানীর বনমালীপুর স্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত ৯ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্যের পুরোহিত্যে আটদিন ব্যাপী হয় এই অনুষ্ঠান। আয়োজিত অনুষ্ঠান সর্বাঙ্গীণভাবে সাফল্য হয়েছে।
রবিবার রাজধানীর বনমালীপুর স্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে মন্দির ভাঙ্গনে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান আশ্রমে সম্পাদক স্বপন কুমার বনিক। তিনি আরো বলেন, আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের ৯২ টি রাম ঠাকুর মন্দির ও মঠ থেকে ভক্তরা অংশ নিয়েছেন। অগণিত ভক্তের সমাগমে অনুষ্ঠান আনন্দে মুখরিত হয়ে উঠে। ত্রিপুরা বিদ্যুৎ নিগম, আগরতলা পুর নিগম, বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গিকভাবে সাফল্য করে তুলতে সর্বাত্মক সহযোগিতা করেছে। সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তাদের অসংখ্য ধন্যবাদ জানানো হয়।

