Friday, August 7, 2026
বাড়ি রাজ্য চোর সহ আটক ২ টি বাইক

চোর সহ আটক ২ টি বাইক

চোর সহ আটক ২ টি বাইক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জানুয়ারি : হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ থেকে স্কুটি চুরির ঘটনায় অশ্বিনী মার্কেট এলাকার কুখ্যাত চোর কমল দে নামে এক চোরকে পুলিশ গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করেছিল। আদালত তাকে পুলিশ রিমান্ডে পাঠায়। এই মামলার তদন্তকারী অফিসার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সচীন দেববর্মা ধৃত চোর কমল দে -কে শনিবার রাতে জিজ্ঞাসাবাদ চালিয়ে সেদিন রাতেই আমতলী থানার অন্তর্গত মধুবন এলাকার পরিমল নমঃ-এর ছেলে সুমন নমঃ বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া দুইটি নম্বরবিহীন বাইক উদ্ধার সহ সুমন নামঃকে গ্রেফতার করে।

আমতলী থানার পুলিশ ধৃত সুমন নমঃকের রবিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন। পুলিশের ধারণা সুমন নমঃকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালালে বাইক চুরির ঘটনায় আরো একাধিক চোর সহ এই ধরনের চুরির ঘটনার মূল মাস্টার মাইন্ডের জালে তুলতে সক্ষম হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha