Friday, August 7, 2026
বাড়ি রাজ্য জঙ্গি মিছিল করে বিজেপি ও প্রশাসনকে বৃহত্তর আন্দোলন এবং উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি মথার

জঙ্গি মিছিল করে বিজেপি ও প্রশাসনকে বৃহত্তর আন্দোলন এবং উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি মথার

জঙ্গি মিছিল করে বিজেপি ও প্রশাসনকে বৃহত্তর আন্দোলন এবং উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি মথার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১৭ জানুয়ারি: স্ব-দলীয় কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে হেজামারায় বিক্ষোভ মিছিলের আয়োজন করল তিপরা মথা। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন টিটিএএডিসি-র কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, প্রাক্তন জঙ্গি নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। টিটিএএডিসি-র কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা বলেন, গত ৮ জানুয়ারি বিজেপি বনাম বিজেপি -র মধ্যে মারপিটের ঘটনা সংঘটিত হয় সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারায়। সেই মামলায় তিপরা মথার ১০ জনের নাম জড়িয়ে দেয় বিজেপি।

 তারপর পুলিশ প্রশাসনের কাছে মামলা প্রত্যাহার করার জন্য বহু কাকুতি মিনতি করার পরেও কর্ণপাত করা হয়নি। তাই আজ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হচ্ছে। তারপরও যদি নিরীহ কর্মীদের উপর থেকে মামলা প্রত্যাহার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে তিপরা মথা। আর এই আন্দোলন কি হতে চলেছে সেটা উপলব্ধি করতে পারবে। আরো বলেন, প্রয়োজনে উচ্চ আদালতে মামলা করবে। কিন্তু মুখ বুজে সহ্য করবে না বলে জানান তিনি। পাশাপাশি প্রশাসনকে অভিযোগ তুলে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, বিজেপিকে শক্তিশালী করার জন্য তারা চেষ্টা করছে। এর বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন করার যথেষ্ট ক্ষমতা রয়েছে তিপরা মথার। আরো বলেন, ২০২৬ সালে টিটিএডিসি নির্বাচনে পাহাড় দখল করার যে কথা তারা বলছে সেটার কোনভাবেই সম্ভব নয়। কারণ জোর জবরদস্তি ক্ষমতা দখল করা সম্ভব নয়। আরো জানিয়ে দেন কোনভাবেই উস্কানি দেওয়া চলবে না

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha