Friday, August 7, 2026
বাড়ি রাজ্য চাকুরি মেলার আয়োজন

চাকুরি মেলার আয়োজন

চাকুরি মেলার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১৭ জানুয়ারি:  শনিবার আগরতলা স্থিত শ্রম ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় জব ফেয়ার। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থায় নিয়োগের জন্য এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

বিভিন্ন পদে মোট ৪৮ টি শূন্য পদ পূরণ করার লক্ষ্যে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। মূলত ত্রিপুরার কোম্পানি গুলিতে নিয়োগের জন্য এই দিনের এই জব ফেয়ার। মাধ্যমিক পাশ থেকে শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পর্যন্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ করার উদ্দেশ্যে এইদিনের জব ফেয়ার বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা অসীম সাহা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha