Friday, August 7, 2026
বাড়ি রাজ্য ভিবি জি-রামজি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন কংগ্রেসের

ভিবি জি-রামজি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন কংগ্রেসের

ভিবি জি-রামজি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১৭ জানুয়ারি:  ভিবি জি-রামজি প্রকল্প নিয়ে শাসক বিরোধী তর্জার লড়াই চলছে। এই প্রকল্প বাতিল করে মনরেগা পুনর্বহালের দাবিতে রাজ্যে আন্দোলনে সামিল হয়েছে প্রদেশ কংগ্রেস। ইতিমধ্যে এই ইস্যুতে গণ অবস্থান পালন করেছে প্রদেশ কংগ্রেস। সমগ্র দেশের সাথে রাজ্যেও কিভাবে এই আন্দোলন কর্মসূচিকে সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

 বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস সহ অন্যান্যরা। তবে দীর্ঘদিন পর এইদিনের বৈঠকে দেখা যায় বিধায়ক বীরজিৎ সিনহাকেও। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে ১০ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মন রেগা বাচাও সংগ্রাম কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ডঃ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকা কালিন সময় মন রেগা চালু করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার মন রেগাকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছে। মন রেগার পরিবর্তে তারা ভিবি জি-রামজি আইন চালু করতে চলেছে। এই আইনের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস দল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha