স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১৭ জানুয়ারি: বিলোনিয়া থানার অন্তর্গত পাইখোলা এলাকায় রাস্তার পাশে যাত্রীবাহী অটো থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত যুবকের নাম হেজং দেবনাথ। পেশায় সে একজন অটো চালক ছিল। মৃত ব্যক্তির পরিবারের এক সদস্য জানান প্রায় সময় অটো দিয়ে যাত্রী পরিবহণ করে গভীর রাতে হেজং দেবনাথ বাড়িতে ফিরতো। শুক্রবার রাতে হেজং দেবনাথ গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফিরায় পরিবারের লোকজন হেজং দেবনাথের মোবাইলে কল করে।
কিন্তু হেজং দেবনাথ কল রিসিভ করে নি। এরই মধ্যে শনিবার সকালে পাইখোলা বালু তিলা এলাকায় হেজং দেবনাথকে পরে থাকতে দেখে স্থানীয়রা তাদেরকে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে দেখতে পায় হেজং দেবনাথের মৃতদেহ নিজের অটোর মধ্যে পড়ে রয়েছে। পাশে পড়ে রয়েছে একটি কীটনাশকের বোতল। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে হেজং দেবনাথ আত্মহত্যা করেছে। তবে পরিবারের লোকজনদের সন্দেহ হেজং দেবনাথকে কেউ কীটনাশক খাইয়ে হত্যা করেছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত খুন বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত করলে স্পষ্ট হবে বলে জানায় পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান