স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জানুয়ারি :দলের সরব ভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসাবে রাজ্যেও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মুখপাত্র নির্বাচনের জন্য শুরু হয়েছে মেধা অন্মেষা কর্মসূচি। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে এই কর্মসূচীর সুচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা।
শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। ১৯ ও ২০ জানুয়ারি জেলা স্তরে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচী শুরু করা হবে। ২৪ জানুয়ারির মধ্যে যারা কংগ্রেসের মুখাপাত্র হতে চায় তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। ২৭ থেকে ২৯ জানুয়ারি জেলাস্তরে যারা আবেদন করবে তাদেরকে বাছাই করা হবে। নির্বাচিতদের পরবর্তী সময় রাজ্য স্তরে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। রাজ্য স্তরে যারা নির্বাচিত হবে তাদেরকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করা হবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

