Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যখুন কান্ডে গ্রেফতার এক

খুন কান্ডে গ্রেফতার এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জানুয়ারি :সম্প্রতি চিন্তারাম কোবরা পাড়ায় রাবারুং দেববর্মা হত্যার ঘটনায় গ্রেপ্তার লিটন দেববর্মা নামে এক যুবক। হাংরাই উৎসবের রাতে চম্পকনগরের চিন্তারাম কোবরা পাড়ায় নিজ বাড়িতে নৃশংস ভাবে খুন হন রাবারুং দেববর্মা। রাবারুং দেববর্মার ছেলে মেয়ে নেই। স্বামীর মৃত্যু হয় ২০২৩ সালে। তারপর থেকে রাবারুং দেববর্মা একাই বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাতে পাড়া প্রতিবেশীরা সকলে ডম্বুর তীর্থ মুখের মেলায় গিয়েছিলেন।

রাবারুং দেববর্মা একা একা বাড়ির উঠানে আগুন জ্বালিয়ে রাতের খাবার তৈরি করছিলেন। সেই সময় কে বা কারা রাবারুং দেববর্মাকে হত্যা করে। বাড়ির উঠানে একটি কোদাল পাওয়া যায়। সেই কোদালে রক্তের দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে সেই কোদাল দিয়ে প্রথমে রাবারুং দেববর্মাকে বেধড়ক ভাবে মারধর করা হয়েছে। তারপর রাবারুং দেববর্মাকে টেনে ঘরের বাইরে একটি কোনায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাবারুং দেববর্মার মৃত্যু নিশ্চিত করা হয়। তারপর রাবারুং দেববর্মার মৃতদেহ টেনে ঘরের অভ্যন্তরে নিয়ে গিয়ে কম্বল দিয়ে ঢেকে রাখা হয়। বুধবার দুপুরে রাবারুং দেববর্মার খুনের বিষয়টি জানাজানি হয়। তারপর পুলিশ ঘটনার তদন্তে নামে। ঘটনার তদন্তে নেমে জিরানিয়া থানার পুলিশ চিন্তারাম কোবরা পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে লিটন দেববর্মা নামে এক যুবককে। জিরানিয়া মহকুমার পুলিশ আধিকারিক জানান চিন্তারাম কোবরা পাড়ায় রাবারুং দেববর্মা হত্যার ঘটনায় লিটন দেববর্মা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাবারুং দেববর্মাকে হত্যার পিছনে লিটন দেববর্মার কিছু উদ্দেশ্য রয়েছে। শুক্রবার ৫ দিনের পুলিস রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত লিটন দেববর্মাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য