স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জানুয়ারি : ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের তরফে আগামী ২৭ জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের লক্ষ্যে সোমবার সন্ধ্যায় আগরতলা দূর্গা বাড়ি স্থিত কানাড়া ব্যাংকের সামনে একটি প্রচার অভিযান কর্মসূচি সংঘটিত করে। তাদের বক্তব্য হচ্ছে শনিবার সমস্ত কার্যালয় বন্ধ থাকে। এক্ষেত্রে ব্যাংকিং সেক্টরি ও প্রতিমাসের শনিবার বন্ধ রাখার দাবি জানানো হয়েছিল।
কিন্তু কেন্দ্রীয় সরকার প্রতিমাসে কেবলমাত্র দুটি শনিবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু ২০২৩ সালে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন প্রতি শনিবার বন্ধের দাবিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালেও কেন্দ্রীয় সরকার টালবাহানা করে চলেছে। যার কারনে সোমবার সন্ধ্যায় দেশ জুড়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এর ডাকে ধর্না প্রদর্শন করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি পুরো দেশব্যাপী তারা ব্যাংকিং শিল্পে ধর্মঘটের ডাক দিয়েছে। ব্যাংক প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে কর্মী নিয়োগের দাবিও জানিয়েছে তারা। এদিকে উল্লেখ করা যেতে পারে ২৭ জানুয়ারি হচ্ছে মঙ্গলবার। চতুর্থ শনিবার হিসেবে ২৪ জানুয়ারিও ব্যাংক বন্ধ থাকবে।
এরপর ২৫ জানুয়ারি রবিবার এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ও ব্যাংক বন্ধ থাকবে। ২৭ জানুয়ারি ধর্মঘট বজায় থাকলে টানা ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই এই পাঁচদিন ব্যাংক বন্ধ থাকলে দুর্ভোগের মধ্যে পড়তে হবে ব্যাংক পরিষেবার সঙ্গে যুক্ত গ্রাহকদের। এমনিতেই ব্যাংক পরিষেবা গ্রহণ করতে গিয়ে গ্রাহকদের বিভিন্ন সময়ে ব্যাপকভাবে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। ব্যাংক পরিষেবা গ্রহণ করতে গেলে ব্যাংকের কর্মচারীদের কাছ থেকে গ্রাহকদের একটা সাধারণ কথা প্রতিটি মুহূর্তেই শুনতে হয়। যা হচ্ছে সার্ভার ডাউন পরে আসবেন। ব্যাংকের পাসবুক আপ ডেট করানোর জন্য গেলেও গ্রাহকদের করতে হচ্ছে দুর্ভোগের মধ্যে। কখনো পর্যাপ্ত পরিমাণে কালি থাকছে না। আবার কখনো কখনো একেবারে কালি না থাকার কারণে আপডেট করা ও যাচ্ছে না। এক্ষেত্রে ২৭ জানুয়ারি ধর্মঘট হলে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকলে গ্রাহকদের কপালে যে চরম দুর্ভোগ নেমে আসবে তা বলার অপেক্ষা রাখে না।

