স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জানুয়ারি : ওবিসি ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্কলারশিপ নিয়ে দপ্তরের তালবাহানা চলছে। ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্কলারশিপ পায়নি উচ্চ শিক্ষার্থীরা। সোমবার গোর্খাবস্তি স্থিত ওবিসি কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করলেন ছাত্রছাত্রীরা। সমস্যার শিকার হওয়া এক ছাত্র জানান, সঠিক সময়ে স্কলার্শিপ না পেয়ে তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটছে। কলেজ থেকে তাদের উপর চাপ সৃষ্টি করছে। তারা আরো বলেন, সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয়ে এসে দাবি করলে আধিকারিকরা তাদের বলছেন এটা টেকনিক্যাল সমস্যা।
এভাবে চলতে থাকলে তাদের ক্ষেত্রে পড়াশোনা করা কষ্টকর হয়ে দাঁড়াবে। তারা আরো জানান গত আগস্ট মাস থেকে এভাবে নিরাশ হয়ে আছে তারা। অথচ সরকারের সবকিছুই ঠিকঠাক ভাবে চলছে এবং নিয়মিত স্কলারশিপ প্রদান করার বিষয় নিয়েও দাবি করছে সরকার। কিন্তু বাস্তবে তাদের সমস্যা মেটানোর কেউ নেই। বরং তাদের হুমকি দেওয়া হচ্ছে এভাবে অফিসছ আসলে মামলা করা হবে তাদের বিরুদ্ধে।

