বাড়িরাজ্যপ্রয়াত মুখ্যমন্ত্রীর মৃত্যুবার্ষিকী উদযাপন

প্রয়াত মুখ্যমন্ত্রীর মৃত্যুবার্ষিকী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জানুয়ারি : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয় রবিবার। প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় মৃত্যুবার্ষিকী। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেস নেতৃত্ব। সকলে প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজমদারের প্রতীকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার আজকের দিনেও দলের জন্য প্রেরণা। তিনি শুধু জননেতা ছিলেন না।

 তিনি একজন সমাজসেবক হিসেবেও পরিচিত ছিলেন। যার কারনে তিনি রাজ্যবাসীর কাছে প্রিয়জন ছিলেন। একই সঙ্গে তিনি রাজ্যের কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দিয়েছিলেন প্রশাসনিক দায়িত্বে থেকে। যার কারণে আজও তিনি সকলের মনে বিরাজমান বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য