স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জানুয়ারি : অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে মহামতি লুইস ব্রেইলের ২১৮ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি খেলোয়ারদের সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় ধন ভৌমিক।
তিনি জানান মহামতি লুইস ব্রেইলের ২১৮ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দৃষ্টিহীনদের সংবর্ধনা জানানো হবে। উত্তর পূর্বাঞ্চল থেকে যারা প্যারা অলিম্পিকে পুরস্কৃত হয়েছেন তাদের আজকে সম্বর্ধনা দেওয়া হয়। নব দিগন্ত ও অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির পক্ষ থেকে যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল সেখানে যে সর্বোচ্চ নম্বর পেয়েছে তাকে আজকে ল্যাপটপ প্রদান করা হবে। এছাড়াও দৃষ্টিহীনদের প্রতি যাতে মানুষের এবং সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থাকে ও তাদের বিভিন্ন অধিকার যাতে নিশ্চিত করা হয় সে বিষয় নিয়েও আলোচনা হয় এদিনের অনুষ্ঠানে।

