বাড়িরাজ্যরাজ্যের অপহৃত ৩  নাবালিকা সহ অভিযুক্ত যুবক আটক গুজরাটে

রাজ্যের অপহৃত ৩  নাবালিকা সহ অভিযুক্ত যুবক আটক গুজরাটে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুলাই :ধলাই জেলার গঙ্গানগর থানা এলাকা থেকে অপহৃত ৩  নাবালিকা সহ অভিযুক্ত যুবক আটক গুজরাটে। ইতিমধ্যে গঙ্গানগর থানা থেকে ত্রিপুরা পুলিশের একটি প্রতিনিধি দল গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃহস্পতিবার গুজরাট থেকে তিন নাবালিকা সহ অভিযুক্ত যুবককে আটক করে ত্রিপুরায় নিয়ে আসছে পুলিশ।

 ঘটনার বিবরণে জানা যায় গত সোমবার গঙ্গানগর থানাধীন নিয়ামজয় পাড়া থেকে তিন নাবালিকা মেয়ে অপহরণ করে নিয়ে যায় এলাকার মুকেশ রিয়াং। তাদের বহিঃরাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে বলে নিয়ে যায়। পরে নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে গঙ্গানগর থানায় মামলা করা হয়। মামলা নাম্বার ০৪/২০২৬ ধারা প্রয়োগ করা হয় ১৩৭(২)/১৪৩(৫) বিএন‌এস অ্যাক্ট ২০২৩. সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করে।

 পুলিশ মোবাইলের সূত্র ধরে তদন্ত করে জানতে পারে আগরতলা বিমানবন্দর থেকে কোলকাতা যায়, যথারীতি পুলিশ কোলকাতা বিমানবন্দরে যোগাযোগ করতে জানতে পারে তিন নাবালিকা মেয়ে সহ এক যুবক আহমেদাবাদ বিমানবন্দর থেকে বেড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে আহমেদাবাদ আমদা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর আধ ঘন্টার মধ্যে চারজনকে আটক করতে সক্ষম হয়। এদিকে খবর গঙ্গানগর থানার একটি প্রতিনিধি দল গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়। জানা যায় বৃহস্পতিবার ধৃত চারজনকে আদালতে সোপর্দ করে ট্রানজিট রিমান্ড চাওয়া হবে, তারপর ধৃতদের গঙ্গানগর থানায় নিয়ে আসা হবে বলে জানান ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য