বাড়িরাজ্যজলে ডুবে মৃত্যু হল দুই বছরের এক শিশু কন্যার

জলে ডুবে মৃত্যু হল দুই বছরের এক শিশু কন্যার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুলাই : বাড়ির পাশে পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই বছরের এক শিশু কন্যার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার চাম্পাহাওর থানার অন্তর্গত হাতিমারা এলাকায়। মৃত শিশুর নাম ইলিমি দেববর্মা। জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যরা যখন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন, তখন ইলিমি বাড়ির উঠোনে খেলা করছিল। কিন্তু কোন এক সময় সে বাড়ির পাশে থাকা একটি পুকুরের্ পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দাদের চোখে বিষয়টি ধরা পড়লে তাঁরা তড়িঘড়ি পুকুরের থেকে শিশুটিকে উদ্ধার করে।

 খবর দেওয়া হয় এলিমির বাবা-মাকে। অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে চাম্পাহাওর থানার পুলিশ হাসপাতালে যায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতালের আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর পুলিশ শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য