Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যহরিয়ানা থেকে আটক পবিত্র ঘরের ভাগিনা উৎপল চৌধুরী

হরিয়ানা থেকে আটক পবিত্র ঘরের ভাগিনা উৎপল চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জানুয়ারি :  রাজ্যে আনা হল হরিয়ানায় ধৃত পবিত্র করের ভাগিনা উৎপল চৌধুরীকে। মিড ডে মিল সরবরাহের কন্ট্রাক্ট দেওয়ার নাম করে বড়সড়ো ঘোটালা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ত্রিপুরা ক্রাইম ব্রাঞ্চের পুলিশ তাকে রবিবার বিকাল বেলা হরিয়ানা থেকে আগরতলায় নিয়ে আসে। সূত্রে খবর, মিড ডে মিলের আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন উৎপল চৌধুরী। সারা রাজ্যের মিড ডে মিলের টাকা তোলার নাম করে এই বড়সড় ঘোটালা করেছেন নেতার ভাগিনা। অরুন্ধতী নগর থানায় মামলার পর তাকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করেছে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ। সে কোটি কোটি টাকা দুর্নীতি করে ত্রিপুরা থেকে পালিয়ে ছিল।

গত কয়েকদিন ধরেই গা ঢাকা দিয়ে রাজ্যের বাইরে ছিলেন উৎপল বাবু। প্রথম অবস্থায় পুলিশ তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়েছিল। কিন্তু রাঘববোয়াল জালে না উঠায় পুলিশ মোবাইল লোকেশান ট্যাগ করে জানতে পারে ত্রিপুরাতে নেই। তারপর পুলিশ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েছে এবং জানতে পারে অভিযুক্ত হরিয়ানাতে রয়েছে। তার সঙ্গে জড়িত রয়েছে একটা টিম। এই রাঘববোয়ালদের টিমে রয়েছেন দপ্তরের এক আধিকারিক বলেও সূত্রের খবর। পুলিশ অভিযুক্তকে এমবিবি বিমানবন্দরে নিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি। তবে পুলিশের এক অফিসার জানিয়েছেন অনেক টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে উৎপল চৌধুরীর বিরুদ্ধে। অপরদিকে অভিযুক্তকে জিজ্ঞাসা করলে তিনি নো কমেন্টস বলে পুলিশের গাড়িতে উঠে পড়েন। এখন দেখার বিষয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ত্রিপুরা ক্রাইম ব্রাঞ্চের পুলিশ কি তথ্য সংগ্রহ করতে পারে এবং বাকি অভিযুক্তদের জলে তুলতে পারে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য