Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যভুয়ো আধার কার্ড চক্রের বিরুদ্ধে বিজেপি নেত্রী সহ বিভিন্ন বাড়িঘর ও দোকানপাটে...

ভুয়ো আধার কার্ড চক্রের বিরুদ্ধে বিজেপি নেত্রী সহ বিভিন্ন বাড়িঘর ও দোকানপাটে হানা দিল এস.টি.এফ,

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জানুয়ারি :  শুক্রবার দুপুর থেকে সাব্রুম মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায় স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালায়। বিভিন্ন বাড়ি ঘরে এদিন অভিযান চালানো হয়। কিন্তু, এই অভিযান কি কারণে মুখ খুলছে না প্রশাসন! তবে এদিন আরোক্ষা প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল প্রথমে মহকুমা শাসক কার্যালয় চত্বরে বিভিন্ন দোকানপাটে অভিযান চালায়। ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্ন করেন। তারপর বিদ্যাপল্লী পঞ্চায়েত এলাকায় অভিযানে যায় প্রশাসনিক এই বিশেষ টিম। এলাকার বিজেপি নেত্রী তথা সাব্রুম বিধানসভা কেন্দ্রের সহ-সভাপতি দেবযানী দাসের বাড়িতেও অভিযান চালানো হয়। অভিযানে কোন কিছুই পায়নি বলে দেবযানী দাসের দাবি।

এই বিজেপি নেত্রীর স্বামী সুজিত চৌধুরী পেশায় শিক্ষক। সম্পূর্ণ নিয়ম মেনে প্রশাসনের অভিযানের পর বিজেপির নেত্রী দাবি করলেন তাঁর হয়রানি হয়েছে এদিনের অভিযানে। অপরদিকে মহাকুমার শাসক কার্যালয়ের পাশে নারায়ন কুমার দে -র জেরক্সের দোকানেও হানা দিয়েছে এদিন টাস্ক ফোর্স। উল্লেখ্য, জাল আধার কার্ডের চক্র চলছে সাব্রুম মহকুমা শাসক কার্যালয়ের অধীন বিভিন্ন দোকানপাট সহ নেতা-নেত্রীদের বাড়িঘরে।

সেই অভিযোগের ভিত্তিতে এসটিএফ অভিযানে নামতে বাধ্য হয়। বড়সড়ো আর্থিক লেনদেন রয়েছে বলে খবর। বিশেষ করে অনুপ্রবেশকারীদের জন্য এই অভিযান। অশান্ত বাংলাদেশ থেকে প্রবেশ করে জাল নথিপত্র করে ভারতে থাকার সুযোগ পেয়ে যাচ্ছে। একটা বড় চক্রের সঙ্গে জড়িত বলে প্রশাসনের কাছে খবর। অভিযান আগামী শনিবারও চলবে বলে জানা যায়। অভিযানে থাকা প্রশাসনিক আধিকারিকরা মুখ খুলতে চাইছে না। এদিকে বছরের শেষ দিন আগরতলার জয়নগরের এলাকা থেকে আটক হয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য। মূলত নেতৃত্ব দিয়েছে আসাম পুলিশ। আসাম এবং ত্রিপুরা সহ বিভিন্ন জায়গা থেকে মোট ১১ জনকে আটক করেছিল পুলিশ। এর মধ্যে ত্রিপুরার একজন। আসাম পুলিশের তালিকায় আরো অনেকে রয়েছে বলে খবর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য