Wednesday, October 7, 2026
বাড়ি রাজ্য চুরি যাওয়া তিনটি বাইক সহ আটক ৬

চুরি যাওয়া তিনটি বাইক সহ আটক ৬

চুরি যাওয়া তিনটি বাইক সহ আটক ৬

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ডিসেম্বর :  আগরতলা শহরে বাইক চুরির ঘটনা বেড়ে চলেছে। চুরি যাওয়া বাইক রাজ্যের অন্যথায় বিক্রি করে ফেলছে নয়তো বক্সনগর সীমান্ত দিয়ে পাচার বাণিজ্যে কাজে লাগাচ্ছে চোরের দল। এবার যে চুরির ঘটনাটি সামনে এসেছে সেটা হল, সম্প্রতি শিবশঙ্কর রায় নামে এক ব্যক্তি রাজধানীর নেহেরু পার্ক এলাকায় বাইক নিয়ে যাওয়ার পর তার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল।

 শিব শংকর রায় যোগেন্দ্র নগর এলাকার বাসিন্দা। পরবর্তী সময়ে তিনি এনসিসি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখতে পায় চোরের দল টি আর ০১ এন ৩৬৩০ নম্বরের একটি অটো দিয়ে তিনজন ব্যক্তি নেহেরু পার্ক এলাকায় গিয়ে শিব শংকর রায়ের বাইক চুরি করে, পরে তারা আরও একটি বাইক জিবি বাজার এলাকার থেকে চুরি করেছিল। পুলিশ প্রথমে অটোর নম্বর প্লেট অনুযায়ী মালিককে গ্রেফতার করে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি কুখ্যাত দুই চোর শংকর সরকার এবং বিমল দাসকে আটক করে। তারপর তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে মোট তিনটি বাইকের সন্ধান পায় পুলিশ।

এরমধ্যে শিবশঙ্করের বাইকটি বক্সনগর থেকে বিএসএফের সহযোগিতায় আটক করেছে পুলিশ। আরো একটি বাইকের সন্ধান চালিয়ে দেখে ধলেশ্বর এলাকা থেকে চুরি হয়েছিল। বাইকটি এয়ারপোর্ট থানা এলাকায় বিক্রি করেছিল চোরের দল। এই বাইকটিও উদ্ধার করেছে পুলিশ। বাইকের নম্বর টি আর ০১ আর ৬০৮৩ । একই সঙ্গে আরো একটি পালসার বাইক আটক করেছে পুলিশ। এই বাইকটি কোথা থেকে চুরি হয়েছে তার সন্ধান এখনো পায়নি। তবে এই চক্রের মূল তিনজন বর্তমানে জেল হেফাজতে রয়েছে। গোটা বাইক চুরির ঘটনায় ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো তিনজনকে বক্সনগর থেকে আটক করা হয়েছে। ওসি জানান, ধৃত শংকর সরকার এবং বিমল দাসের বিরুদ্ধে আগেও নয়- দশটি বাইক চুরির মামলা রয়েছে। তারা অন্যতম কুখ্যাত চোর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha