Wednesday, October 7, 2026
বাড়ি রাজ্য জঙ্গল থেকে আটক মজুত গাঁজা

জঙ্গল থেকে আটক মজুত গাঁজা

জঙ্গল থেকে আটক মজুত গাঁজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ডিসেম্বর : তেলিয়ামুড়া থানাধীন দাশু পাড়ার গভীর জঙ্গল থেকে পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ব্যাগ উদ্ধার করা হয়।

 উদ্ধার হওয়া ব্যাগগুলির ভেতর থেকে মোট ৩৭ টি প্যাকেটে প্রায় ৩৭ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পাচারের উদ্দেশ্যেই এই নিষিদ্ধ গাঁজা সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। যদিও অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবুও পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত এবং কোথা থেকে গাঁজা আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha