Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপৃথক দুটি জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পৃথক দুটি জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ডিসেম্বর : শুক্রবার রাতে জুলাইবাড়ি স্থিত কলসি বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ জুলাই বাড়ি শ্যামসুন্দর পাড়ায় আরো একটি অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। দুটি ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু এই অগ্নিকাণ্ডে দুটি ঘর এবং দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ল দুটি ঘর এবং দোকান। এক দমকল কর্মী জানান, জুলাই বাড়ি কলসি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থেকে দমকল কর্মীরা ছুটে গিয়েছিল। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে জুলাই বাড়ি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। জুলাই বাড়ি ফায়ার স্টেশন থেকে আরো একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার শ্যাম সুন্দর পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পায় জুলাই বাড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা। তারপর শ্যামসুন্দর পাড়ায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা রয়েছে স্থানীয়দের মনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য