স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ডিসেম্বর : পূর্বের আদা চুরির কান্ডকে পিছে ফেলে দিচ্ছে বর্তমান সুশাসন জামানার রাষ্ট্রবাদীরা।বাম আমলের একটানা দীর্ঘ ২৫ বছরের রাজত্ব শেষ করে বর্তমানে রাম আমলেও সম্পূর্ণ নিজের মর্জি মাফিক শান্তির বাজারের বাম মার্গীয় মাফিয়া ঠিকাদার রাজ করছে। তিনি হলেন শান্তি বাজারের মল্লিক কোংয়ের বাহুবলী আরেক ঠিকাদার পংকজ।
সাব্রুম নগর পঞ্চায়েতের অন্তর্গত মানিকগড় পুরাতন ফায়ার সার্ভিস অফিসে নির্মাণাধীন ওভারহেড ট্যাংকির সীমানার দেওয়াল নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তারপর নিজ উদ্যোগে কাজ বন্ধ করে দিল এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, ঢালাই ও ইট খুবই নিম্নমানের, যেখানে আড়াই ইঞ্চি ঢালাই থাকা প্রয়োজন, সেখানে এক ইঞ্চিরও কম ব্যবহার হয়েছে। রাজমিস্ত্রি স্বীকার করেছেন সমস্যাটি। ইঞ্জিনিয়ারের উদাসীনতায়, এলাকাবাসী বাধ্য হয়ে কাজ থামাতে বাধ্য হয়। এই আকাশ সমান দুর্নীতি দেখে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দপ্তরের কাছে দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। এখন দেখার বিষয় খবর প্রকাশের পর অভিযোগের তদন্ত হয় কিনা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান