Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য গ্রেফতার নেশা মুক্তি কেন্দ্রের মালিক সহ আরো এক

গ্রেফতার নেশা মুক্তি কেন্দ্রের মালিক সহ আরো এক

গ্রেফতার নেশা মুক্তি কেন্দ্রের মালিক সহ আরো এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ডিসেম্বর : খবরের জেরে গ্রেফতার সোনামুড়া ধলিয়াই এলাকার নেশা মুক্তি কেন্দ্রের মালিক মান্নান চৌধুরী এবং তার সহযোগী প্রণব আচার্য। ধৃত মান্নানের বাড়ি এনসি নগর ৪ নং ওয়ার্ড এলাকায় এবং অপর যুবকের বাড়ি মধুবন এলাকায়। থানার ওসি জানান এই নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার পর প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়।

 অভিযানে উঠে আসে দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে মোটা অংক আদায় করে নেশা মুক্তি কেন্দ্র বেআইনিভাবে পরিচালনা করছেন মান্নান এবং তার সহযোগিতা। এই নেশা মুক্তি কেন্দ্রে সঠিকভাবে খাবার এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হতো না রোগীদের। শুধু তাই নয়, মানসিক এবং শারীরিক নির্যাতন চলতো রোগীদের উপর। এ বিষয়গুলি সামনে আসার পর তাদের বিরুদ্ধে মামলা নিয়ে দুজনকে আটক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়টি আরো তদন্ত করা হবে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha