Thursday, February 5, 2026
বাড়িরাজ্যত্রিং উৎসবকে সামনে রেখে নতুন ক্যালেন্ডারের উদ্বোধন

ত্রিং উৎসবকে সামনে রেখে নতুন ক্যালেন্ডারের উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ ডিসেম্বর : মুভমেন্ট ফর ককবরক আসন্ন ত্রিং উৎসবকে সামনে রেখে শনিবার নতুন ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আগরতলা প্রেস ক্লাবে। পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে ককবরক ভাষাকে রোমান হরফে স্বীকৃতি দেওয়ার দাবিতে বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে মুভমেন্ট ফর ককবরকের সভাপতি রুহি চন্দ্র দেববর্মা বলেন ককবরক ভাষাকে রোমান হরফে স্বীকৃতি দেওয়ার দাবিতে তাদের আন্দোলন দীর্ঘ দিনের।

যারাই এই দাবি নিয়ে আন্দোলন করছে তাদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাদের। পাশাপাশি তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে চাকমা ভাষার সঙ্গে ককবরক ভাষার তুলনা করেছিলেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য মানিয়ে নেওয়া যায় না বলে দাবি করেন তিনি। পাশাপাশি আরও বলেন যার যার ভাষার একটা হরফ থাকে। এক্ষেত্রে ককবরক ভাষায় রোমান হরফ স্বীকৃতি প্রদান করলে কারোর আপত্তি থাকবে কেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য