স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ডিসেম্বর :হত্যাকান্ডে ধৃত এক অভিযুক্ত। অভিযুক্তকে রবিবার আদালতে তুলে আমতলী থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনীর পশ্চিম দুর্গাপুরে নিসংশ ভাবে খুন এক ব্যক্তি। নিজ বাড়ির সামনে রাস্তায় গলা কেটে হত্যা করা হল সুব্রত চৌধুরী নামে এক ব্যক্তিকে। অভিযোগ এলাকারই বাসিন্দা নিন্টু চক্রবর্তী, শঙ্কু চক্রবর্তী, প্রিয়তোষ চৌধুরী সহ আরও একজনে মিলে সুব্রত চৌধুরীকে হত্যা করেছে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পরে আমতলি থানার অন্তর্গত বাবুল চৌমুহনীর পশ্চিম দুর্গাপুরে। মৃত সুব্রত চৌধুরীর বড় ভাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অভিযুক্ত নিন্টু চক্রবর্তী, শঙ্কু চক্রবর্তী, প্রিয়তোষ চৌধুরীর সাথে পূর্ব শত্রুতা ছিল সুব্রত চৌধুরীর।
অভিযুক্তরা পূর্বেও একবার সুব্রত চৌধুরীকে মারধর করেছে। থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ রিসিভ কপি দিতে অস্বীকার করে। অভিযুক্ত নিন্টু চক্রবর্তী, শঙ্কু চক্রবর্তী, প্রিয়তোষ চৌধুরীই শনিবার রাতে সুব্রত চৌধুরী বাড়িতে যাওয়ার সময় বাড়ির সামনে রাস্তায় গলা কেটে সুব্রত চৌধুরীকে হত্যা করেছে।ঘটনার পর এসডিপিও আমতলির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার তদন্তে নেমে রাতেই পুলিশ হত্যার কাজে ব্যবহুত ধরালো অস্ত্রটি উদ্ধার করে। আমতলি থানার ওসি জানান মৃত ব্যক্তির বড় ভাই আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে শঙ্কু চক্রবর্তী নামে এক অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তিন অভিযুক্তর মধ্যে এক জনের নাম জানা যায় নি। বাকি দুই অভিযুক্ত নিন্টু চক্রবর্তী ও প্রিয়তোষ চৌধুরী পলাতক। তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। ধৃত শঙ্কু চক্রবর্তীকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে সুব্রত চৌধুরীকে হত্যা করা হয়েছে। যদিও পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন দেখার পুলিশের তদন্তে আর কি রহস্য বেরিয়ে আসে।

