Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যঅনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে গণঅবস্থান

অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে গণঅবস্থান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ডিসেম্বর :রাজ্যব্যাপী আন্দোলনে নামতে চলেছে অনিয়মিত কর্মচারীরা। রবিবার তাদের সংগঠন অর্থাৎ অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবি জানিয়ে উদয়পুর জামতলায় তিন ঘন্টা গন অবস্থান সংগঠিত হয়। সংগঠনের কনভেনার পুরুষোত্তম রায় বর্মন জানান, গত ৪ জুলাই সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের নিকট ডেপুটেশন দিয়ে তাদের নিয়মিত করার জন্য দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোন কার্য্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

 রাজ্যে ৩৫ থেকে ৪০ হাজার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারী হিসেবে নিয়োজিত থাকা সত্ত্বেও তাদের আজ পর্যন্ত নিয়মিত করা হয়নি। তাদের অতিসত্বর নিয়মিত করার দাবি জানানোর পাশাপাশি যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা ইতিমধ্যে অবসরে চলে গেছেন। তাদের পরিবারকে প্রাথমিকভাবে দশ লক্ষ টাকা দেওয়ার দাবি জানানো হয়। যে সমস্ত কর্মচারীরা একবেলা কাজ করছে তাদেরকে ডিআরডব্লিউ করার দাবি জানানো হয়। রবিবার উদয়পুরে তিন ঘন্টা গন অবস্থানে প্রচুর অনিয়মিত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য