Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগাঁজা বাগান ধ্বংস করতে গেলে পুলিশের কাজে বাধা, আহত ২০

গাঁজা বাগান ধ্বংস করতে গেলে পুলিশের কাজে বাধা, আহত ২০

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ডিসেম্বর :  গাঁজা বাগান ধ্বংস করতে গেলে পুলিশের কাজে বাধা দিল গাঁজা চাষিরা। শেষ পর্যন্ত পুলিশের হাতে রক্তাক্ত যুবক, মহিলা সহ কুড়িজন। ঘটনা গাঁজা চাষের করিডোর সোনামুড়া থানাধীন বিজয়নগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থানাধীন বিজয়নগর জনজাতি এলাকায় শুক্রবার সকালে গাঁজা-বিরোধী অভিযানের সময় আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সোনামুড়া থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী ও টি এস আর দল নিয়ে ওই এলাকায় গাঁজা ধ্বংসের অভিযান চালাতে যায়। অভিযানের সময় এলাকার একাধিক মহিলা গাঁজা বাগানের পাশে জড়ো হতে থাকলে, পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বলে। ধীরে ধীরে তাদের লোক সংখ্যা বাড়তে থাকে। লাঠিসোটা নিয়ে সেখানে জমায়েত হয় বহু মানুষ। তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ।

স্থানীয়রা দাবি করেন, লাঠির আঘাতে অন্তত ২০ জন মহিলা আহত হন। কমলনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা মেলাঘর হাসপাতালে রেফার করেন। ঘটনার পর বিজয়নগর জনজাতি এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দাবি করেছেন—গাঁজা-বিরোধী অভিযানকে কেন্দ্র করে নিরীহ সাধারণ মানুষকে বিনা কারণে মারধর করা হয়েছে। এ ঘটনায় তারা পুলিশের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা দাবি করছেন। তবে যতদূর জানা যায় সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাজা বিরোধী অভিযানে গিয়ে বাধার মধ্যে পড়তে হয়েছে। কিন্তু পুলিশের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পর প্রতিরোধ করে তোলা পুরুষ মহিলাদের উপর লাঠি চার্জ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য