Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যজঙ্গল থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

জঙ্গল থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ডিসেম্বর : কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে কাউলিকুড়া ৩ নং ওয়ার্ড এলাকায় উদ্ধার পঞ্চাশ ঊর্ধ্ব এক মহিলার মৃতদেহ। জানা যায় ওই এলাকার বাসিন্দা পরিমল মালাকারের স্ত্রী অঞ্জনা মালাকার তিনটি মাইক্রো ফাইনান্স থেকে লোন নিয়েছিলেন। স্বামী স্ত্রী দুজন ঐ দিনমজুর। ঋণের টাকা পরিশোধ করতে তাদের হিমশিম খেতে হয়। বিগত কয়েকদিন ধরে অঞ্জনা দেবী মানসিকভাবে ভেঙে পড়েন।

 শুক্রবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হয়ে গেলে খোঁজাখুঁজি করার পর উনার কোন হদিস পায়নি পরিবারের লোকজন। শনিবার ভোরবেলা বাড়ির পাশের জঙ্গলের মধ্যে উনার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। শনিবার দুপুর বেলা কৈলাসহর মহিলা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাত দন্ত করার জন্য জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে কৈলাসহর মহিলা থানার পুলিশ। মহিলার মৃত্যু নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে আত্মহত্যা নাকি খুন সেটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এলাকাবাসী মধ্যে। পুলিশের ধারণা ময়না তদন্তে রিপোর্টে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য