Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যউম্মাদ বাইকের ধাক্কায় গুরুতর আহত ৫ বছরের শিশুকন্যা

উম্মাদ বাইকের ধাক্কায় গুরুতর আহত ৫ বছরের শিশুকন্যা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ডিসেম্বর : সারা রাজ্যে বখাটে যুবকদের তাণ্ডবে দিশেহারা সাধারণ মানুষ। কড়া পদক্ষেপ নেই প্রশাসনের।শুক্রবার বিশালগড় ঘনিয়ামাড়া বখাটে যুবকের বাইক ধাক্কায় গুরুতর আহত পাঁচ বছরের শিশু জেসমিন আক্তার! স্থানীয়রা দ্রুত তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে রেফার করেন। শিশুটির মাথায় প্রচণ্ড আঘাত লাগায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিদিন দাবি উঠছে বখাটে যুবকদের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

ইতিমধ্যে রাজ্য পুলিশের আধিকারিকদের দ্বারা প্রত্যেক থানার ওসি দ্বারা বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট বসানো এবং অলিগলিতে অভিযান চালিয়ে উৎশৃঙ্খল যুবকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে কিছু নাবালক পর্যন্ত রাস্তায় নেমে উন্মাদ হয়ে বাইক, স্কুটি সহ গাড়ি চালিয়ে মানুষের জীবন ঝুকিতে ফেলছে। যাদের কাছে গাড়ি বাইকের কোন ধরনের নথিপত্র পর্যন্ত নেই। এতটাই উৎশৃংখল হয়ে উঠছে যুব সমাজ সেদিকে প্রশাসন যদি নজর না দেয় তাহলে আরো তরতাজা প্রান ঝরবে। একই সাথে নিরীহ মানুষ পঙ্গু হয়ে পরিবারের কাঁধে বোঝা হবে। আর প্রতিবছর ঘটা করে ট্রাফিক সপ্তাহ পালন করে দায় এড়ানো ছাড়া আর কিছু করবে না সুশাসন জামানার মন্ত্রী বাহাদুররা। কিন্তু সরকারের বোঝা প্রয়োজন ফিতা কেটে দুর্ঘটনা এড়ানো যায় না। দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কারণ গত কয়েক দিনে একাধিক জান দুর্ঘটনায় সাধারণ মানুষের জীবন হানি হয়েছে। এবার মৃত্যুর সাথে লড়ছে ৫ বছরের শিশু কন্যা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য