স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ নভেম্বর : পার্কিং করা ইকো গাড়িতে আগুন ঘিরে চাঞ্চল্য খোয়াই সোনাতলা ভারত মাতা ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায় সেখানে দুইটি গাড়ি পার্কিং অবস্থায় ছিল। এর মধ্যে পেট্রোল চালিত ইকো গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। গাড়িটির নাম্বার টি আর ০৬ ২৭১১। অপর গাড়ির নম্বর টি আর ০১ এক্স ০৪৪৪ ।
ইকো গাড়ির অগ্নিকাণ্ড থেকে এই গাড়িটিও অল্প বিস্তারে ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এবং দমকল কর্মীরা জানান কিভাবে আগুন লেগেছে এই বিষয়ে অবগত নয়। আচমকাই এই ইকো গাড়িটিতে আগুন দেখে প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়। তবে কিভাবে এই আগুনের উৎপত্তি এখনো এই বিষয়ে পরিষ্কার নয়।

