Monday, August 10, 2026
বাড়ি রাজ্য রাতের বেলা রাস্তা থেকে উদ্ধার নবজাতক শিশু

রাতের বেলা রাস্তা থেকে উদ্ধার নবজাতক শিশু

রাতের বেলা রাস্তা থেকে উদ্ধার নবজাতক শিশু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ নভেম্বর : মনুষ্যত্বহীন হয়ে গেছে সমাজে কিছু মানুষরূপী অমানুষ রয়েছে। মাত্র কয়েকদিনের শিশু পর্যন্ত তাদের কাছে কিছু নয়! নবজাতক শিশুকে রাস্তায় ফেলে রেখে চলে গেল পাষণ্ডরা। এই ঘটনা সূর্যমনি নগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট রেল স্টেশন সংলগ্ন নবীন টিলা এলাকায়।

 এলাকার এক বাড়ির গেটের সামনে বুধবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ একটি নবজাতক শিশুকে কে বা কাহারা ফেলে রেখে চলে যায়। পরে পার্শ্ববর্তী বাড়ির মহিলারা শিশুটির চিৎকার শুনে এগিয়ে আসলেই দেখতে পায় শিশুটি চিৎকার করছে। মুহূর্তের মধ্যেই এই ঘটনা গোটা এলাকায় জানাজানি হতেই দেখতে আসে আশেপাশে মানুষজন। বুধবার রাতেই এই ছেলে শিশুটিকে আগরতলার অভয়নগর হোমে পাঠানোর ব্যবস্থা করে।

এলাকার মহিলারা আরো জানিয়েছেন যারাই এই কাজ করেছেন তারা মোটেও মানুষ নয়। কারণ রাস্তার পাশে ড্রেনের উপর স্লেপের মধ্যে এভাবে শিশুটিকে রেখে যাওয়া কোনভাবেই ঠিক হয়নি। এলাকার কোন কুকুর যদি শিশুটিকে কামড়াতে তাহলে কি হতো প্রশ্ন সকলের। এমনকি শিশুটি কানের পেছনে একটি দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটিকে মুখে চাপা দিয়ে ফেলে গেছে। এলাকার মহিলারা আরো জানিয়েছেন বর্তমানে শিশুটি সরকারের অধীনে রয়েছে। সেখানে সে খুব যত্ন সহকারেই বেড়ে উঠবে বলে সকলের ধারণা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha