Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবাজারে শীত বস্ত্র নিয়ে হাজির ভোটানিরা

বাজারে শীত বস্ত্র নিয়ে হাজির ভোটানিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ নভেম্বর : দরজায় কড়া নাড়ছে শীত। গত কয়েক বছর ধরে রাজ্যে শীতের প্রকোপ লক্ষ্য করা যায় না বলেই চলে। তারপরেও প্রতিবছরের মত এ বছরও শীতবস্ত্র নিয়ে বাজারে হাজির হয়েছে ভুটানিরা। রাজধানীর বটতলা এলাকায় হচ্ছে এই ভুটানি বাজার। ব্যবসায়ীদের মুখে হাসি রয়েছে। তারা বলেন প্রতি বছর তারা আগরতলা এসে  শীতবস্ত্র বিক্রি করেন। প্রায় ৪০ বছর ধরে তারা এভাবে আগরতলায় এসে শীত বস্ত্র বিক্রি করে আসছে।

তারা আরো জানিয়েছেন, আগরতলায় ভুটানের শীত বস্ত্র ভালো বিক্রি হয়। এ বছরও তারা নিত্যনতুন সোয়েটার সহ বিভিন্ন শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন। যা ক্রেতাদের কাছে আকর্ষণীয় হবে বলে মনে করেন। তবে অনেকের অভিমত আবার অনেকটাই ভিন্ন, কারণ কোন এক সময় ভুটানিদের কাছ থেকে শীত বস্ত্র ক্রয় করা মানে একটা উৎসাহ ছিল। আজ সেটা হারিয়ে গেছে বলা চলে। কারণ ভোটানি বাজারের মধ্যে যে শীত বস্ত্র উঠে সেগুলির মূল্য অতিরিক্ত। যার কারণে অনলাইনে শীত বস্ত্র ক্রয় করার ঝুঁকি বাড়ছে। এতে করে আগামী দিন ভুটানিরা কতটা ত্রিপুরায় এসে বাজার ধরে রাখতে পারবে সেটা এক প্রকার ভাবে প্রশ্নের মুখে বলা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য