বাড়িরাজ্যমথার সমাবেশে আসার সময় বাস দুর্ঘটনা

মথার সমাবেশে আসার সময় বাস দুর্ঘটনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস গাড়ি। অল্পেতে রক্ষা পেল গোটা পরিবার। ঘটনা বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ খোয়াই লালছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, যাত্রীবাহী বাস গাড়ি লালছড়া সড়ক ধরে খোয়াই শহরের দিকে আসছিল। লালছড়া এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়ির ভেতর ঢুকে গেলো বাসটি। যদিও বাস গাড়িতে কোন যাত্রী ছিল না। রাস্তার পাশে অনৈতিক ভাবে পড়ে থাকা পাথরের জন্যই ঘটেছে এই বিপত্তি বলে মনে করছে গাড়ি চালক এবং স্থানীয়রা।

গাড়ি চালক আরো জানিয়েছেন আগরতলায় মথার সমাবেশে আসার জন্য যাত্রী আনতে তারা রওনা হয়েছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা এক বাইক চালককে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য