বাড়িরাজ্য৪০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১

৪০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জুলাই : গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে খোয়াই হাতকাটা এলাকা থেকে একটি ই রিক্সায় পাচারের সময় প্রায় ৪০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 জানা গেছে, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ই- রিক্সায় করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই পুলিশ হাতকাটা এলাকায় উৎ পেতে বসে থাকে। একটি সন্দেহভাজন ই- রিক্সা আসতেই পুলিশ গাড়িটি দাঁড় করানোর চেষ্টা করে। পুলিশ দেখেই গাড়িতে থাকা পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও, পুলিশ তৎপরতার সাথে ধাওয়া করে একজনকে ধরে ফেলে। অপরজন পালিয়ে যায়। পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য