স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জুলাই : কুখ্যাত মন এবং রণবীরকে পুলিশ গ্রেফতার করলেও আতঙ্ক নগরী বিশালগড়ে থেকে গ্যাং মুছে যায় নি। এবার কোন ঠিকাদারের বাড়িতে নয়, এবার রাস্তায় গাড়ি আটকে গলায় ছুরি এবং মাথায় পিস্তল ধরে তিন মহিলা, শিশু সহ গাড়ি চালককে অপহরণ করে জঙ্গলে নিয়ে গেল কুখ্যাত দুষ্কৃতিকারীরা। ঘটনা শুক্রবার রাত দুইটা থেকে আড়টার নাগাদ বিশালগড় মুড়াবাড়ি এলাকায়। তদন্তে নেমে বিশালগড় থানার পুলিশ রঘুনাথপুর রেল স্টেশন থেকে পায়েল আলম ও জুয়েল মিয়া নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
এই নিয়ে বিশালগড় মুড়াবাড়ি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা যায়, শুক্রবার রাত দুইটা থেকে আড়াইটার নাগাদ একটি স্করপিও গাড়িকে ধাওয়া করে বোলেরো গাড়ি সহ কয়েকজন বাইক চালক। গাড়িতে ছিলেন বক্সনগর আশা বাড়ি এলাকার কয়েকজন পুরুষ মহিলা। তারা আত্মীয়ের জরুরি কোন এক কাজ থেকে বাড়ি ফিরছিলেন মাঝ রাতে। এরমধ্যেই তাদের পিছনে দুষ্কৃতিকারীরা। সঙ্গে সঙ্গে স্করপিও গাড়ি চালক দুলাল মিয়া গাড়ির গতি বাড়ালে শেষ পর্যন্ত দুষ্কৃতিকারীদের বেড়াজালে আটকে পড়েন। তারপর গাড়ি চালক, তিন মহিলা সহ শিশুদের গলায় ছুরি এবং পিস্তল ধরে জঙ্গলে নিয়ে যায়। সেখানে নিয়ে তাদের মারধর করে মোবাইল ফোন, নগদ অর্থ এবং স্বর্ণালংকার ছিনতাই করে তিন মহিলা ও শিশুদের ছেড়ে দিলেও গাড়ি চালককে ছাড়েনি। গাড়ি চালককে অপহরণ করে নিয়ে যায়।
শেষ পর্যন্ত মহিলারা এবং দুই শিশু জঙ্গলের মধ্যে আত্মগোপন করে থাকে। সকাল হতেই তারা জঙ্গল থেকে বের হয়ে রাস্তায় আসে। রাস্তায় এসে দেখে গাড়িটি ভেঙে চুরমার করে রেখেছে দুষ্কৃতিকারীরা। স্থানীয়দের সহযোগিতা চাইলে তারা এসে বিশালগড় থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মহিলাদের বলে থানায় গিয়ে মামলা করার জন্য। তারপর পুলিশ মামলা নিয়ে দুইজনকে জালে তুলেছে। একই সঙ্গে পুলিশ দুটি গাড়ি আটক করেছে। গাড়ির দুটির নম্বর টি আর ০৭ এফ ০৪৬৮ এবং টি আর ০২ ডি ১৭৭০ । এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।

