বাড়িরাজ্যঅত্যন্ত অসহায় মানুষ! সকাল দশটার পরেও পঞ্চায়েত অফিসে ঝুলছে তালা

অত্যন্ত অসহায় মানুষ! সকাল দশটার পরেও পঞ্চায়েত অফিসে ঝুলছে তালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর :    উদয়পুর মাতারবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের অন্তর্গত লক্ষীপতি গ্ৰাম পঞ্চায়েতে অফিস চলাকালীন সময়ে অফিস রুমে তালা। ‌‌শুক্রবার অফিস খোলা সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত। অথচ মাতাবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক অন্তর্গত লক্ষীপতি গ্ৰাম পঞ্চায়েত সকাল থেকে রুমে তালা। এলাকার লোকজন গ্ৰাম পঞ্চায়েতে আসে তাদের প্রয়োজনে।

কিন্তু গ্ৰামের লোকজন এসে দেখেন গ্ৰাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলছে। এদিকে সিপিআইএম মহারানী অঞ্চল কমিটির উদ্যোগে লক্ষপতি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন সমস্যা সমাধানের জন্য গ্ৰাম পঞ্চায়েতে এসে দেখেন অফিসে তালা। কেউ অফিসে আসেনি। এ ব্যাপারে সিপিআইএম দলের পক্ষ থেকে বলা হয় দীর্ঘ দিন ধরে লক্ষীপতি গ্ৰাম পঞ্চায়েতে মানুষ রেগার কাজ করে তাদের একাউন্টে টাকা ঢুকে নি। অপরদিকে রেগার কাজ ও নেই গ্ৰামে। পানীয় জলের সমস্যা। এই সমস্ত দাবি নিয়ে লক্ষীপতি গ্ৰাম পঞ্চায়েতে আসেন দাবি গুলো সমস্যা সমাধানের জন্য। বেনিফিশিয়ারিরা অফিসে এসে দেখেন পঞ্চায়েতে তালা। কার কাছে তাদের সমস্যা সমাধানের কথা বলবেন বুঝে উঠতে পারছে না। আগামী দিনে এলাকার মানুষের জলন্ত সমস্যা সমাধানের জন্য এলাকার লোকজনদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সমস্যা সমাধানের জন্য গ্ৰাম পঞ্চায়েতে এসে আগামী দিনে দাবি জানানো হবে বলে জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য