Tuesday, October 27, 2026
বাড়ি রাজ্য সমস্যা জিইয়ে রেখেছিল পূবর্তন পুর নিগম : মেয়র

সমস্যা জিইয়ে রেখেছিল পূবর্তন পুর নিগম : মেয়র

সমস্যা জিইয়ে রেখেছিল পূবর্তন পুর নিগম : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : পূর্বতন আগরতলা পুর নিগম পরিচালন কমিটির দূরদর্শিতার অভাব ছিল। যে সমস্যাগুলি দীর্ঘদিন তারা সমাধান করতে পারেনি সেগুলি সমাধান করার জন্য চেষ্টা করছে বর্তমান পৌর নিগম। মঙ্গলবার আগরতলা পৌর নিগম ২২ নং ওয়ার্ডের অন্তর্গত আগরতলা মহিলা কলেজ সংলগ্ন পুকুর সুন্দর্য্যায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

 তিনি বলেন, বর্তমান পৌর নিগম মানুষের মৌলিক চাহিদা, বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগরতলা শহরকে সাজিয়ে তোলার জন্য আগরতলা পৌর নিগম যথেষ্ট আন্তরিক। এমনটাই অভিমত ব্যক্ত করলেন মেয়র দীপক মজুমদার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha