স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : শান্তির বাজার মহকুমার
অন্তর্গত জোলাইবাড়ীর বিধানসভা কেন্দ্রের অধিকাংশ লোকজন কৃষিকাজের উপর নির্ভরশীল। কিন্তু
জোলাইবাড়ীর বামছড়া এলাকায় অধিকাংশ কৃষক বানরের যন্ত্রনায় নিজেদের উৎপাদিত ধান সঠিকভাবে
ঘরে তুলতে পারছে না। স্থানীয় কৃষকদের অভিযোগ ধান চাষের সময় তাদের কৃষিজ জমিতে বানরের
উৎপাত বৃদ্ধি পাচ্ছে। এতে করে তাদের ফলন বৃদ্ধি পেলেও সঠিকভাবে উৎপাদিত ফসল ঘরে নিয়ে
যেতে পারছেন না।
ধান গাছ থেকে
ধান বের হবার পর থেকে ধান পাকা পর্যন্ত বানরের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়ছেন স্থানীয়
কৃষকরা। এই বিষয় গুলো স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আসার পরেও কৃষকদের স্বার্থে কোনপ্রকার
পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে অভিযোগ। স্থানীয় কৃষকরা চাইছে বানরের উৎপাত দমনে বগাফা
বন আধিকারিক যেন বিশেষ পদক্ষেপ গ্রহন করে। নাহলে আগামীদিনে কৃষকরা বানরের যন্ত্রনায়
অতিষ্ঠ হয়ে কৃষি কাজ বন্ধ করে দেবে। এতে করে কৃষকদের পাশাপাশি লোকজনেরা বিশেষ অসুবিধার
সন্মুখীন হতে হবে। কৃষিজ ফসল উৎপাদন কমে গেলে লোকজনেরা সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারবে
না। লোকজনদেরা কৃষিজ ফসল ক্রয় করার জন্য বহিঃ রাজ্যের দিকে তাকিয়ে থাকতে হবে এবং বহিঃরাজ্য
থেকে আগত কৃষিজ সামগ্রী চড়া দামে ক্রয় করতে হবে। তাই সকলে চাইছে কৃষকদের উন্নয়নের স্বার্থে
বানরের উৎপাত দমনে বগাফা বন আধিকারিক যেন সঠিক পদক্ষেপ গ্রহন করেন। এখন দেখার বিষয়
বনদপ্তরের কর্মীরা এগিয়ে আসে কিনা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান