Saturday, December 13, 2025
বাড়িরাজ্যপ্রশাসনিক কাজে বাধা হয়ে দাঁড়ালো উচ্ছেদের নির্দেশ পাওয়া ১০ পরিবার

প্রশাসনিক কাজে বাধা হয়ে দাঁড়ালো উচ্ছেদের নির্দেশ পাওয়া ১০ পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর:  সাব্রুমের পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতের মদনমোহন পল্লীতে বাড়ি, ঘর উচ্ছেদ করা নিয়ে মহকুমা আরক্ষা প্রশাসনের সাথে ঝামেলা স্থানীয়দের। বুলডোজার নিয়ে গিয়ে প্রশাসনিক কর্মীরা বাঁধা প্রাপ্ত হয়ে ঘটনাস্থল থেকে ফিরে আসতে বাধ্য হয়। এলাকায় ১০ পরিবারের বিদ্যুতিক লাইন ছিন্ন করে দেওয়া হয়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বুলডোজার নিয়ে দশ পরিবারের ঘর ভাঙ্গতে গিয়েছিল পুলিশ প্রশাসন। তখন এলাকাবাসী জড়ো হয়ে ড্রেজারের রাস্তা অবরোধ করে বাধা সৃষ্টি করেন প্রশাসনিক কাজে।

গ্রামের শিল্পী তাঁতি নামে এক মহিলা জানান, ২০১৬ সালে বিলোনিয়া আদালতে একটি মামলা হয়েছিল। এক ব্যক্তি দাবি করেছিলেন তারা যে জায়গায় বসবাস করে সেই জমিটি উনার। পরবর্তী সময়ে সেই ব্যক্তি কোর্টের রায় জয়ী হন। আদালত নির্দেশ দেন সেই জমির মালিক ও ব্যক্তি। তারপর নিজ জমি অধিগ্রহণ করতে আসলে পুলিশ প্রশাসনের কাজে রুখে দাঁড়াতে বাধ্য হন উচ্ছেদের নির্দেশ পাওয়া ১০ পরিবার। কারণ তাদের কাছে আর কোন উপায় নেই। মাথা গোজার জন্য কোন ঠাঁই নেই তাদের কাছে। তাই প্রশাসনের কাজে রুখে দাঁড়াতে বাধ্য হয়েছেন। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন ব্যর্থ হয়ে বুলডোজার নিয়ে ঘটনাস্থল থেকে ফিরে আসতে বাধ্য হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য