Thursday, February 5, 2026
বাড়িরাজ্যশ্রম দপ্তরে মানসিক নির্যাতনের শিকার আউটসোর্সিং কর্মীরা

শ্রম দপ্তরে মানসিক নির্যাতনের শিকার আউটসোর্সিং কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ অক্টোবর :যেখানে শ্রমিকদের বিচারালয়, সেই শ্রম দপ্তরের কর্মরত আউট সোর্সিং কর্মচারীরা মানসিক নির্যাতনের শিকার শ্রমিকরা। এমনটাই অভিযোগ করেন ম্যানপাওয়ার সার্ভিসেস এজেন্সির শ্রমিকরা। এজেন্সির দায়িত্বে থাকা সুপারভাইজার জানিয়েছেন, হাউসকিপার, পাম্বার এবং ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকা কর্মীদের কাজ দেখাশোনা করেন তিনি। এজেন্সির অধীনে মোট ১৭ জন কর্মী রয়েছে। শনিবার তিনি অফিসে আসার পর দেখেন অফিস তালা দেওয়া।

 তারপর অফিসের বিকল্প ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলে সিকিউরিটি গার্ড রঞ্জিত দেবকে দিয়ে অ্যাটেন্ডেন্স খাতা ছিনিয়ে নিয়ে যায়। বলা হয় অফিসে যাতে আর না আসেন। এবং কিছু অভাব্য আচরণ করেন এজেন্সির মালিক দুর্গেশ নন্দন চৌধুরী। পীযূষ ভৌমিক নামে অপর এক কর্মী জানান, আরো বহুদিন এমন ঘটনা সংগঠিত হয়েছে। গত নবমী পূজার দিন অভিযুক্ত মালিক বহিরাগত কিছু যুবকদের অফিসে গেট বন্ধ করে দেয়।

পরবর্তী সময় একজন স্থায়ী সরকারি কর্মী এসে গেট খুলে জিজ্ঞাসা করেন কার অনুমতিতে তিনি গেট বন্ধ করেছিলেন। কিন্তু পুনরায় শনিবারও গেট বন্ধ করে রেখেছেন অভিযুক্ত মালিক দুর্গেশ নন্দন চৌধুরী। তিনি আরো জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলাও করে রেখেছেন অভিযুক্ত মালিক। আজকে পরিকল্পিতভাবে অতিরিক্ত কিছু সিকিউরিটি এনে তাদের শ্রম দপ্তরের অফিসের বাইরে আটকে দেওয়া হয়। শ্রমিকরা চায় তাদের কাজ থাকুক আর নাই থাকুক, কিন্তু অভিযুক্ত মালিকের এ ধরনের আচরণ যাতে শুধরে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য