Thursday, February 5, 2026
বাড়িখেলাক্রীড়া দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ ঘিরে কেলোর কীর্তি

ক্রীড়া দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ ঘিরে কেলোর কীর্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ সেপ্টেম্বর :যুব ও ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক তথা জুডু প্রশিক্ষক মিহির শীলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মিহির শীল দাবি করেন এটা উনার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনা সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়ার পর মুখ খুললেন যুব ও ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক মিহির শীল। উদয়পুর এবং বিলোনিয়া দুই মহকুমার খেলোয়াড়দের কাজিয়ায় কালি ছড়ানোর অভিযোগ যুব ও ক্রীড়া আধিকারিক মিহির শীল এর বিরুদ্ধে। একেবারে খেলার মাঠে শ্লীলতাহানির মতো অভিযোগ।

যদিও উদয়পুরের ছাত্রীদের বক্তব্য এই অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। গ্রীষ্মকালীন কোচিং ক্যাম্প শেষ হওয়ার দীর্ঘ পাঁচ মাস পর উদ্দেশ্য প্রণোদিত ভাবে স্যারের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিলোনিয়ার ছাত্র-ছাত্রীরা। আর বিলোনিয়ার ছাত্র-ছাত্রীদের বক্তব্য স্যার বিলোনিয়ার ছাত্র-ছাত্রীদের অবজ্ঞা করতো। তাদের খেলতে দিত না এবং খেলাধুলা করতে গেলেও তাদেরকে অনুমতি কিংবা অংশ গ্রহণের স্বাক্ষর দেবে না বলে হুমকি দিতো।

তাই বাধ্য হয়ে স্যারের নামে অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় মর্মাহত যুব ও ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক তথা জুডু প্রশিক্ষক মিহির শীল। তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক। একেবারে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্র। খেলাধুলার মাঠ এবং সুস্থ সমাজে তা কখনোই কাম্য নয়। খেলাধুলার মূল উদ্দেশ্য সুস্থ সবল সমাজ গঠন করা। যা উঠে এসেছে তা খুবই নেক্কারজনক।  তবে এই ঘটনায় যারা জড়িত তা তদন্ত করে বের করা হবে। শিক্ষার্থীদের যে কাজে লাগানো হয়েছে তা দুর্ভাগ্যজনক। এতে ক্রীড়াঙ্গন কলুষিত হলো।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য