Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসামাজিক সংস্থার রক্তদান শিবির

সামাজিক সংস্থার রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ সেপ্টেম্বর : রবিবার আই এম এ হাউসে সদ ভাবনা সামাজিক সংস্থার পক্ষ থেকে ১১ তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সংস্থার কর্মকর্তারা।

সাংসদ রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, রক্তদান মহৎ দান। দেবী পক্ষের সূচনা হয়েছে আজ। এই পূজা মরশুমে রক্তদানের মত গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। এ ধরনের সামাজিক কর্মসূচিতে অন্যান্য সামাজিক সংস্থাও যাতে এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, বর্তমানে সামাজিক কর্মসূচি প্রতিযোগিতা চলছে রাজ্যে। বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থা মানুষের জন্য কাজ করে চলেছে। এর মধ্যে অন্যতম রক্তদান শিবির। পরে রক্তদান শিবিরে দেখেন সাংসদ। রক্তদাতাদের অভিনন্দন জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য