Tuesday, July 28, 2026
বাড়ি শ্রেণী বহির্ভূত মহালয়ার সকালে প্রাতঃভ্রমণে জনঢল

মহালয়ার সকালে প্রাতঃভ্রমণে জনঢল

মহালয়ার সকালে প্রাতঃভ্রমণে জনঢল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ সেপ্টেম্বর : মহালয়ার সকালে প্রাতঃভ্রমণে বের হন অনেকেই। দীর্ঘ দিন ধরে এই রীতি চলে আসছে। রবিবার মহালয়ার পুণ্য প্রভাতে জন ঢল পরিলক্ষিত হয় শহর আগরতলা ও শহরতলীতে। এদিন বিভিন্ন স্থানে ভোরে মানুষ বেড়িয়ে পরেন প্রাতঃ ভ্রমণে। অনেক নতুন মানুষের সঙ্গে আত্মীয়তা তৈরি হয়েছে। মহালায়ার মধ্য দিয়ে উৎসবের আমেজে মাতল রাজ্যের মানুষ।

মহালয়ার সকালে এমবিবি কলেজ এলাকায় প্রাতঃ ভ্রমণে বের হতে দেখা যায় বহু লোককে। আবাল বৃদ্ধ সকলে এইদিন প্রাতঃ ভ্রমণে বের হয়। দীর্ঘ এক বছরের অবসান শেষে মা আসছেন। আর তাই পরিবার নিয়ে এই উৎসবের আমেজ ভাগ করে নিতে প্রাতঃ ভ্রমন বলে জানান অনেকেই। রাজধানীর কলেজটিলা এলাকায় ব্যাপক ভীড় পরিলক্ষিত হয়। সব বয়সের মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয় মহালয়ার সকাল। প্রাতঃভ্রমণে বের হওয়া অনেকে জানান প্রতি বছর মহালয়ার সকালে ওনারা প্রাত ভ্রমণে বের হন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান