Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য রাষ্ট্রপতি দ্রৌপদী  মুর্মুকে  অভিনন্দন জানিয়ে মিছিল

রাষ্ট্রপতি দ্রৌপদী  মুর্মুকে  অভিনন্দন জানিয়ে মিছিল

রাষ্ট্রপতি দ্রৌপদী  মুর্মুকে  অভিনন্দন জানিয়ে মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী  মুর্মুকে  অভিনন্দন জানিয়ে এবং পরিবেশ সচেতন করার বার্তা নিয়ে আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের পক্ষ থেকে মিছিল সংগঠিত করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত , মেয়র দীপক মজুমদার, মন্ডল সভাপতি তাপস দেব , বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। পরে দুর্গা চৌমুহনী ব্রীজ এলাকায় মানুষের মধ্যে মাস্ক এবং সেনিটাইজার বিতরণ করেন বিধায়ক সুরজিৎ দত্ত। কিন্তু আশ্চর্য বিষয় হলো যারা মাস্ক বিতরণ করছেন তাদের মধ্যে অনেকেই মাস্ক পরিধান করেনি। আবার কেউ কেউ মাস্ক পরিধান করলেও মুখ থেকে মাস্ক নামিয়ে রাখে। আবার ছিল না দৈহিক দূরত্ব। রিতি মতো এলাকার সচেতন মহলে উঠেছে প্রশ্ন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha