Friday, February 6, 2026
বাড়িরাজ্যডায়াগনস্টিক সেন্টারে থাবা বসালো চোরের

ডায়াগনস্টিক সেন্টারে থাবা বসালো চোরের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট : পুলিশকে চ্যালেঞ্জ ছুরে দিয়ে রাজধানীর বুকে টেরেসা ডায়াগনস্টিক সেন্টারে থাবা বসালো চোরের দল। চোরেরা  টেরেসা ডায়াগনস্টিক সেন্টারে থাকা এসি মেশিনের গ্যাসের তামার পাইপ গুলি কেটে চুরি করে নিয়ে যায়। ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অন্যান্য দিনের ন্যায় সোমবার সকালে তিনি ডায়াগনস্টিক সেন্টারে আসেন।

সেন্টারে আসার পর প্রথমে তিনি দেখতে পান এক্সরে মেশিন থেকে শুরু করে সিটি স্ক্যান মেশিন সহ সকল মেশিন গুলি সমস্যা করছে। মেশিন গুলি গরম হয়ে গেছে। এসি মেশিন কাজ করছে না। তখন তিনি এসি মেশিন সারাই করার মেকানিক্সকে খবর দেন। মেকানিক্স এসে পরীক্ষা নিরিক্ষা করে জানায় যে তিনটি এসি মেশিনের কপারের পাইপ চুরি করে নিয়েছে চোরেরা। অনুরুপ ভাবে দুই দিন পূর্বেও ৮ টি এসি মেশিনের কপারের পাইপ চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। রবিবার রাতে ফের চুরির ঘটনা ঘটনার পর সোমবার থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য