বাড়িরাজ্যজলে ডুবে রহস্যজনক মৃত্যু বিবেকের

জলে ডুবে রহস্যজনক মৃত্যু বিবেকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট : বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু আড়াই বছরের বিবেক ঘোষের। সকাল থেকেই বিবেককে খুঁজে না পেয়ে হন্যে হয়ে ঘুরতে থাকে বাড়ির লোকেরা। পরে বাড়ির পাশের এক পুকুরের জলে উদ্ধার হয় বিবেকের দেহ। তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতাল আনলে আশঙ্কাজনক অবস্থায় হাঁপানিয়া রেফার করা হয়। ঘটনা সোমবার সকালে বিশালগড় থানাধীন নীলকমল এলাকায়।

হাঁপানিয়া হাসপাতাল নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত বলে ঘোষণা করে। শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীর ধারণা শিশুটিকে কোথাও নিয়ে যাওয়ার সময় ছটফট করা পুকুরে ফেলে চলে গেছে কেউ। তুলতে পারে নি। তারা এর সুষ্ঠু তদন্তের দাবি করেন। নাহলে এতটা মর্মান্তিক ঘটনা হতে পারে না। আশ্চর্যের বিষয় হলো, শিশুটির বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে এই ঘটনা সংঘটিত হয়েছে। অথচ কেউ আঁচ করতে পারল না। এই রহস্য মানুষের মনে দাগ কেটেছে। এখন দেখার বিষয় এলাকাবাসীর দাবি অনুযায়ী পুলিশ তদন্তে নেমে কি রহস্য উদঘাটন করে। শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকে ছায়া নেমে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য