Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য হাইমারা স্থিত পরিত্যক্ত জলাশয় গুলির সর জমিনে পরিদর্শন করলেন মন্ত্রী

হাইমারা স্থিত পরিত্যক্ত জলাশয় গুলির সর জমিনে পরিদর্শন করলেন মন্ত্রী

হাইমারা স্থিত পরিত্যক্ত জলাশয় গুলির সর জমিনে পরিদর্শন করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ আগস্ট : শনিবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ৩৭ নং ওয়ার্ডের হাইমারা স্থিত পরিত্যক্ত জলাশয় গুলির সর জমিনে পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যে মাছের গাড়তে পূরণ করতে পরিত্যক্ত জলাশয় গুলিকে কাজে লাগিয়ে কিভাবে মাছ উৎপাদন বৃদ্ধি করা যায় সেই উদ্যোগ নেওয়া হবে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানান।

 তিনি বলেন বিগত বছর সরকার উদ্যোগ নিয়েছে রাজ্যে যে সমস্ত পরিত্যক্তের পুকুর রয়েছে সেগুলি সংস্কার করে মাছ চাষের ব্যবস্থা করার। তাহলে একদিকে যেমন রাজ্য মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে, অপরদিকে কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। এর অঙ্গ হিসেবে আজকের পরিদর্শন বলে জানান তিনি। আরো বলেন, সরকারের সাথে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাছের স্বয়ংসম্পূর্ণ হতে বিভিন্ন কো-অপারেটিভ সোসাইটি এবং মহিলা স্ব-সহায়ক দলকে যুক্ত করা হবে বলে জানান। এদিন পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এবং বাজার ঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান