Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য সত্তর লক্ষ টাকার গাঁজা আটক

সত্তর লক্ষ টাকার গাঁজা আটক

সত্তর লক্ষ টাকার গাঁজা আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ আগস্ট :শনিবার কমলপুর থানাধীন দূর্গা চৌমুহনি নাকা পয়েন্টে আটক হয় শুকনো গাঁজা। পুলিশ গোপন খবরের ভিত্তিতে খবর পায় আগরতলার থেকে রওয়ানা গাঁজা বোঝাই বোলেরো গাড়ি আসছে। সেই সুবাদে নাকা পয়েন্টে পুলিশ উৎ পেতে বসে থাকে।

গাড়িটি আসার পর দাঁড়াতে বললে দ্রুত পালিয়ে যায়। তখন পুলিশ পিছু ধাওয়া করে। এরপর আপার সাইকা এলাকায় গাড়ি ফেলে পালায় চালক। তখন পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে দুইশ ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে।বোলেরো গাড়িটির নম্বর হলো টি আর ০৪ এ সি ০২৮৯ । পুলিশ গাঁজা সহ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে। আটক হওয়া শুকনো গাঁজার কাল বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান